সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

আমি বক্তব্যে নয়, কাজে বিশ্বাসী: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বক্তব্যে নয়, আমি কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। শনিবার বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুরে চলমান নদীভাঙন রোধে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন উপলক্ষে সুধী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন- গত বছর আমি মেহেন্দিগঞ্জে এসেছিলাম, তখন নদী ভাঙনে আপনাদের দুঃখ-কষ্ট সচোখে দেখেছি। তাতে নিজেও তা দেখে ব্যথিত হয়েছি।
জনসাধারণকে উদ্দেশ করে তিনি বলেন- আপনারা জানেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা হলো, বাংলাদেশে নদী ভাঙনে কোন মানুষ যেন কষ্ট না পায়। তার নির্দেশনা পেয়ে আমি দায়িত্ব নেয়ার পরই মেহেন্দিগঞ্জে বেশ কয়েকবার এসেছি। শ্রীপুরের নদী ভাঙন এলাকা দেখতে এসে আমি সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি। তখন দেখলাম শ্রীপুরের নদীর মাঝের চরটি কাটা প্রয়োজন। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে নদী শাসন করতে হবে এবং তীর সংরক্ষণ করতে হবে। নদী শাসন না করা গেলে আমরা যতোই তীর সংরক্ষণ করিনা কেন সেটা টেকসই হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদী শাসন করার জন্য শ্রীপুরের নদীর মাঝের চরটি কাটার নির্দেশনা দেই। আমি যদি টেন্ডারে যেতাম, তাহলে এ প্রকল্প পাশ করাতে এক বছর লাগতো এবং অনেক ব্যয়বহুল হতো। এজন্য আমি পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার এনে কাটা কাজ শুরু করি। আর এর ফলাফল হিসেবে স্থানীয় সংসদ জানিয়েছেন বিগত সময়ের থেকে এবারে শ্রীপুরে ভাঙন কম হয়েছে।

বক্তব্য রাখতে গিয়ে একপর্যায়ে বরিশাল সদর আসনের এই এমপি বলেন- আমি কাজে বিশ্বাসী, বক্তব্য দিতে জানি না। আর তাই আমি কাজ করতে ভালোবাসি তাই বক্তব্য একটু কম দেই। তিনি বলেন- এখানে আরও কিছু কাজ করতে হবে, আর তা দেখতেই এখানে আমি এসেছি। কোথায় কতটুকু কাজ আরো করতে হবে। যাতে করে আগামী বর্ষায় আর শ্রীপুর না ভাঙে। মেহেন্দিগঞ্জের উলানিয়া ও হিজলায় আমাদের প্রকল্প চলমান রয়েছে। কিন্তু শ্রীপুরে দেখেছি যতোই তীর সংরক্ষণ করি না কেন তা ভাঙনের হাত থেকে রোধ করা যায়নি। তবুও আপনাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য করোনার মধ্যেও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। আমরা চাই আপনাদের কষ্ট কম হোক, নদী ভাঙন কমে আসুক।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন- স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ-এমপি, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি বক্তব্যে নয়, কাজে বিশ্বাসী: বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০