সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

তেতুলিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু আহত এক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নুর আমিন (২৬) নামে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু আহত হয়েছে একজন।

বুধবার দিবাগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ী বালুবাড়ি নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নুর আমিন ভজনপুর ইউনিয়নের ভজনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থায়ীয়রা জানান, নুর আমিন পাথর-বালির ব্যবসা করত। বুধবার রাতে ব্যবসায়ীক কাজ শেষে নুর আমিন ও শাহিন নামে দুজন হেটে বাড়ি ফিরছিলেন। গভীর রাত হওয়ায় তাকে পরিবারের লোকজন ফোনের মাধ্যমে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন সন্ধ্যান পায়নি। স্থানীয়রা দূর্ঘটনার শিকার একটি লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে প্রথমে ঘটনাস্থলের পাশেই বিজিবি ক্যাম্প ও পরে তেতুলিয়া হাইওয়ে পুলিশ ও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে নিহত নুর আমিন ও রাস্তার পার্শ্বে থেকে আহত শাহিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে প্রেরণ করে চিকিৎসক। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই দূর্ঘটনার শিকার হয়। আজ বৃহস্পতিবার ভোরে নিহত ও আহতের পরিচয় শনাক্ত হয়।
আহত শাহিন (২৭) দেবনগড় ইউনিয়নের সুরিগছ গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
তেতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, কোন অজ্ঞাত একটি গাড়ি তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর আমিন মারা যায় এবং শাহিন আহত হয়। সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জাবেদুর রহমান জাবেদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেতুলিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু আহত এক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০