সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কয়েক হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটিতে মা ইলিশ রক্ষার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কয়েকটি টহল টীম বৃহস্পতিবার দিনভর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে। আটককৃত জালের পরিমান আনুমানিক তিন হাজার মিটার হবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্তারা। প্রতিবছরের ন্যায় ইলিশ শিকার,পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা শুরু হলেও এবারে প্রশাসনের তাৎপরতা অতীতের যে কোন সময়ের চেয়ে জোরালো হয়েছে।

উপজেলা নিবার্হী (ভারঃ) অফিসার মো.সাখাওয়াত হোসেন’র প্রচেষ্টায় এবারে অভিযান পরিচালনার জন্য একটি হাই স্পিড বোট প্রশাসনের সাথে যুক্ত হয়েছে। যার কারনে এবারে অভিযানে তারা আগের চেয়ে বাড়তি সুবিধা পাবেন। অভিযানে উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি, নলছিটি থানায় কর্মরত এসএসআই অনিক সিদ্দিকীসহ উপজেলা মৎস্য বিভাগের এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।

পরে জব্দকৃত জাল নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের সময় কোন জেলে আটক করা যায়নি। এছাড়া জব্দকৃত মাছ পাশ্ববর্তী ইয়াতিম খানায় পৌছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো.সাখাওয়াত হোসেন বলেন, নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে চাই তাই কাউকে নদীতে অবৈধ ভাবে জাল ফেলতে দেওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কয়েক হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট সময় : ০১:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০