সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে আগৈলঝাড়ারা থানা পুলিশ”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা মধ্য বয়সী নারীর লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ওই নারীর লাশ ওই বাড়ির মৃত নীমাই চন্দ্র হালদার ও কানন বালা হালদারের মেয়ে বাসনা হালদার। বাসনা ওই গ্রামের পাশেই আহুতি বাটরা গ্রামের নির্মল হালদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ বিভিন্ন তদন্ত কৌশল অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় উদঘাটন করেছে।।।।।থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ও ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে এই প্রতিনিধিকে জানান, শুক্রবার খুব সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা হিন্দু নারীর (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিন সকাল ১১ টায় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার ও সাংবাদিক সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ উদ্ধারের ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (নং-১৬ (১৭.৭.২০)। শনিবার সকালে লাশ মর্গে প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন। প্রত্যক্ষদর্শী সূত্র মতে, শুক্রবার খুব সকালে একই বাড়ির পুকুরে কিছু একটা ভাসতে দেখেন। পরবর্তীতে মৃতের ভাই নিখিল সেটি মানুষের লাশ বলে শনাক্ত করলেও তার বোনের লাশ হিসেবে শনাক্ত করেননি পুকুর থেকে উত্তোলনের পরে বাসনার লাশ কেন তার বাবার পরিবার সদস্যরা ও স্থানীয় লোকজন শনাক্ত করেননি সেই রহস্য খুঁজছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে আগৈলঝাড়ারা থানা পুলিশ”

আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০