সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদরাসা চলবে ১২ জুলাই থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদরাসা এবং হেফজখানার শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার। বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার কার্যক্রম বন্ধ রয়েছে।

হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধুমাত্র হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করা হলো।

এ সব হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত মার্চ মাসের শুরুর দিকে দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। অবনতিশীল পরিস্থিতির মধ্যে ২৬ মার্চ থেকে দেশের সাধারণ ছুটি শুরু হয়, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান।

পরে দফায় দফায় বেড়ে ৩০ জুন সাধারণ ছুটি শেষ হয়। ৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদরাসা চলবে ১২ জুলাই থেকে

আপডেট সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০