সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

নাসিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্ত্রী ও পুত্রবধূ করণা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে নাসিমের স্ত্রী লায়লা নাসিম ও পুত্রবধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীও হাসপাতালের বিছানায় লড়ছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক মোহাম্মদ মিল্টনও করোনা আক্রান্ত।
গতকাল মঙ্গলবারও মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ‘ডিপ কোমায়’রয়েছেন।
পরিবারের এমন বিপন্ন সময়ে নাসিমের তিন ছেলের মধ্যে দুই ছেলে লকডাউনে আটকা যুক্তরাষ্ট্রে। বড় ছেলে একবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাবার কাছে, আরেকবার অসুস্থ মা ও স্ত্রীর কাছে ছুটছেন।
মোহাম্মদ নাসিম অসুস্থ হয়ে গত ১ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এর ঠিক আগের দিন গুরুতর অসুস্থ স্ত্রী লায়লা নাসিম ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। ঈদের পরদিন সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে আবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
মোহাম্মদ নাসিমের বড় ছেলে সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় জানান, তার বাবার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নতি বা অবনতি এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহকে হাসপাতালে পাঠিয়েছিলেন। প্রথম দফায় মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ১১ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করার পর আবার তা পুনর্গঠন করা হয়েছে। চিকিৎসকরা দ্বিতীয় দফায় তাঁকে গত সোমবার থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বিদেশে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে বলেও জানান জয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনি (সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম) ডিপ কোমায় আছেন। নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। মেশিনের সাহায্যে তাঁর শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাসিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্ত্রী ও পুত্রবধূ করণা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০