সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ৩১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলামের মুখে দুর্নীতিবিরোধী কথা ভূতের মুখে রাম নাম নেয়ার সমান। ক্ষমতায় থাকাকালে ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। বিএনপির সময়ে হাওয়া ভবন ছিল দুর্নীতি ভবন, মানুষ বলে খাওয়া ভবন। ইতিমধ্যে তাদের দুই উইকেট পড়ে গেছে। আরও উইকেট পড়ার অপেক্ষায়।

মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন. ছবি টানিয়ে বিলবোর্ড প্রদর্শন করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে নেতৃত্বের যোগ্যতা, কর্মীদের ভালোবাসা অর্জন করতে হবে। মঞ্চ যত বাড়ছে, নেতাও তত বাড়ছে। নেতা যত বাড়ছে, কর্মী তত কমছে। এখন পোস্টার-ব্যানার লাগাতে কর্মী খুঁজে পাওয়া যায় না। ভাড়া করা লোক দিয়ে পোস্টার লাগাতে হয়। কর্মীরা এখন নেতা, কে লাগাবে পোস্টার?

নেতাদের উদ্দেশ্য করে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই। নিজের ঘরের লোক দিয়ে কমিটি করবেন না। দুঃসময়ের কর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নেতা বানাবেন না। দুঃসময়ে এ সব বসন্তের কোকিলেরা হারিয়ে যাবে। হাজার পাওয়ারের বাল্ব দিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না।

নেতাদের সতর্ক করে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা-কর্মীর এখন কোনো পরিচয় নেই। তারা ঘরে গিয়ে কিছু বলতে পারে না। এ সব কর্মীদের মূল্যায়ন করুন। কর্মীরা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে।

সারা দেশে শুদ্ধি অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। খুলনায় কেউ গ্রেফতার হচ্ছে না বলে ভাববেন না। তিনি (প্রধানমন্ত্রী) সব কিছু জানেন। চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা সাবধান। সারা দেশে জাল বিছানো হয়েছে। কখন কে ধরা পড়ে বলা মুশকিল। আপনারা সতর্ক হয়ে যান।

আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার জামিনের জন্য প্রধান বিচারপতির এজলাসে বিএনপিপন্থী আইনজীবীরা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা নজিরবিহীন। এ ঘটনা থেকে বোঝা যায় বিএনপি কতটা অসহনীয়।

তিনি বলেন, দল ক্ষমতায় আসার পর যারা অনুপ্রবেশ করেছে তারাই টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ সব অনুপ্রবেশকারীর হাত থেকে দলকে মুক্ত রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯