সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাকিবকে সুখবর দিলেন পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আগামী ৮ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের টিকেট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হবে দর্শকদের। দর্শকদের জন্য টিকিট সংখ্যা ৫ হাজার। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি, মাছরাঙা টিভি এবং নিউজ২৪।

তবে সাধারণ দর্শকদের জন্য বিকল্প ব্যবস্থাও করেছে বিসিবি। ঢাকা শহরে চারটাসহ দেশের কয়েকটি শহরে জায়ান্ট স্ক্রিনে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছে বিসিবি। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টিকিট ইস্যুতে পাপন বলেন, ‘আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, অনেক সংস্থা আছে। তাছাড়া মন্ত্রীরা আছেন তাদের টিকেট দিতে হবে। সব মিলিয়ে আসলে টিকেট খুব বেশি থাকবে না। এখানে আমাদের ধারণা অ্যারেঞ্জ কত করতে পারব। আমাদের হাজার পাঁচ ছয় ক্লাব হাউজের এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দিয়ে দেব। আর ভেতরে প্রায় এক হাজার বা দুই হাজার। প্রায় সাত আট হাজারের মতো টিকেট তারা কিনতে পারবে।’

তিনি আরো বলেন, ‘আমরা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করছি। সাত বিভাগে সাতটা স্ক্রিন থাকবে। আমরা নিজেরাই আয়োজন করছি। ঢাকা শহরে টিএসসিতে একটা বসছে, গুলশান বা বনানীতে একটা বসবে, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একটা বসানো হবে। আর এখানে মিরপুরে সিটি কলেজ বা কোথাও একটা বসানোর ব্যবস্থা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবকে সুখবর দিলেন পাপন

আপডেট সময় : ০৬:২২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯