১০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সাথে নেতৃবৃন্দ সুনীল বাড়ৈ ও আবু সালেহ লিটন সেরনিয়াবাতকে নির্বাচিত হওয়ায় দক্ষিণ বাংলার আওয়ামী লীগের অভিভাবক জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের সময়ে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ,এম মাসুম, সাধারন সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সভাপতি দিদার হোস, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সান্টু, প্রচার সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (এম এ), নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক,ছাত্রলীগ নেতা মাহামুদুর রহমান সাগর সেরনিয়াবাত সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটি, উপজেলা আওয়ামীলীগ মহিলালীগ ও রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ মহিলালীগ। প্রসংগত, ২৯ নভেম্বর স্মরনাতীত কালের ঐতিহাসিক সম্মেলনে কাউন্সিলরদের মাধ্যমে সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত বিনা প্রতিদ্বন্দিতায় পুণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019