সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পরিক্ষায় নকলের সহায়তা করার দায়ে এক শিক্ষকের ৭ দিনের জেল, দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক
বরিশালে জেএসসি পরিক্ষায় নকলের সহায়তা করার দায়ে এক শিক্ষকের ৭ দিনের জেল, দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।

সোমবার ইংরেজী ১ম পত্র পরিক্ষায় বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হারতা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে বানারীপাড়া উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরিক্ষার্থীদের নিজ হাতে লিখে দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় ওই শিক্ষককে সহযোগীতা করার অপরাধে সাতলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে গ্রেফতার করে নিয়ে আসেন।

পরে বেলা ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও হাফিজুর রহমান ও শিল্পি সরকারকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাঁজা ঘোষনা করার সময়ে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ সকলের উপস্থিতিতে বলেন, হারতা পরিক্ষা কেন্দ্রে প্রতি বছরেই পরিক্ষায় এ ধরনের ঘটনা হয়ে থাকে। এটা নতুন কিছু নয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ বশির উদ্দিন সিকদার অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিক্ষায় নকলের সহায়তা করার দায়ে এক শিক্ষকের ৭ দিনের জেল, দুই শিক্ষকের ১০ হাজার টাকা করে জরিমানা

আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯