১০ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার
হাইকোর্টে জামিন আবেদন করেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক কিশোর আসামি।

হাইকোর্টে জামিন আবেদন করেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক কিশোর আসামি।

অনলাইন ডেস্ক :: হাইকোর্টে জামিন আবেদন করেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক কিশোর আসামি। জামিনের আবেদনকারী ওই মামলার অভিযোগপত্রে ৮ নম্বর আসামি।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ১৫ অক্টোবর নিম্ন আদালতে জামিন চেয়ে আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে ২৭ অক্টোবর হাইকোর্টে আবেদন করে সে। এর আগে ৫ জুলাই রিফাত হত্যা মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

কিশোর আসামির আইনজীবী মো. ছগির হোসেন জানান, আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আসামি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বয়স ১৪ বছর। সে শিশু। এসব যুক্তিতে জামিন আবেদনটি করা হয়।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করেন সন্ত্রাসীরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওই দিন বিকালে মারা যান রিফাত শরীফ। পরের দিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019