০৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এরইমধ্যে উভয় দলের ক্রিকেটাররা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুশীলনও করেছেন।

এরইমধ্যে উভয় দলের ক্রিকেটাররা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুশীলনও করেছেন।

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ৪ দিনের যুব আন্তর্জাতিক ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী ২৬ অক্টোবর। এ উপলক্ষে এরইমধ্যে উভয় দলের ক্রিকেটাররা বরিশালে পৌঁছে বৃহস্পতিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুশীলনও করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটরা এবং দুপুরে শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা অনুশীলন করেন। তাদের এ অনুশীলনকে ঘিরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি হোটেল থেকে খেলোয়াড়দের স্টেডিয়ামে আনা ও স্টেডিয়াম থেকে মাঠে নেয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী বিসিবি’র সিকিউরিটি কাঠামো মেনে তাদের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো বলেন, ক্রিকেট বোর্ডের নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে। হোটেল, স্টেডিয়াম ও খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিচ্ছেন। তবে এর সবকিছুই বিসিবি’র সিকিউরিটি টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসনসহ আমরা তাদের সার্বিক সহযোগীতা
করছি। আশা করি খেলাটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব আমরা।

তিনি বলেন, আজ উভয় দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করেছেন। ভিনদেশী কোনো জাতীয় দলের খেলোয়াড়দের এ মাঠে অনুশীলনের বিষয়টিও প্রথমবারের মতো হলো।

১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে এসেছে বরিশালে। এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019