১১ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা।
মায়ের অপরাধে কারাগারে আসামি মণির শিশু সন্তান! আজকের ক্রাইম নিউজ ডট কম

মায়ের অপরাধে কারাগারে আসামি মণির শিশু সন্তান! আজকের ক্রাইম নিউজ ডট কম

সন্তানকে কোলে নিয়ে যাচ্চছ কামরুন্নাহার মণি © সংগৃহীত

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর আদালত পারায় ভিন্ন এক দৃশ্য চোখ কেড়ে নিয়েছে সবার। ছোট্ট এক শিশু এক মহিলার কোলে। শিশুসহ ওই মহিলাকে আদালত প্রাঙ্গন থেকে আসামিদের জেলে নিয়ে যাওয়ার প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায় মা অপরাধী হওয়ায় এই ছোট্ট শিশুটিকেও কারাগারে থাকতে হচ্ছে অনেকদিন যাবৎ। বলছিলাম নুসরাত হত্যা মামলার আসামি মণির কথা। নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় মণিকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত।

নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় আট নম্বর আসামি কামরুন নাহার মণি। নুসরাতকে যখন পুড়িয়ে হত্যা করা হয় তার আগে থেকেই তিনি গর্ভবতী ছিলেন মণি। নুসরাত হত্যার পর থেকেই রয়েছেন ফেনীর জেলা কারাগারে। গত ২১ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন মণি। মায়ের অপরাধে কারাগারে থাকতে হচ্ছে মণি‌‌র নিষ্পাপ কন্যা সন্তানকে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা কাণ্ডের ঘটনায় অভিযুক্ত ১৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

জানা গেছে, মায়ের সেবা-যত্ন পেতে শিশু সন্তানকে কারাগারে তার মা কামরুন্নাহার মণির সঙ্গে থাকতে হচ্ছে। রায় ঘোষণার সময় মণি আদালতে উপস্থিত ছিলেন। এদিন এক মাসের ছোট কন্যা সন্তানকে নিয়েই তিনি আদালতে আসেন।

উল্লেখ্য, পাঁচ মাসের গর্ভের সন্তান নিয়েই নুসরাত হত্যার মিশনে অংশ নেন মণি। গত ১৫ এপ্রিল মণিকে আটক করা হয়। এরপর ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019