১০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার
বরিশালে ভূয়া চিকিৎসকের লাখ টাকা অর্থদণ্ড

বরিশালে ভূয়া চিকিৎসকের লাখ টাকা অর্থদণ্ড

অনলাইন ডেস্ক ঃ বরিশালে ভূয়া চিকিৎসকের লাখ টাকা:: বরিশালে ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাকে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত জিয়াউল ইসলাম নগরের কাউনিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলাম নামে এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করে রোগীদের ভূয়া চিকিৎসা দিতো।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানান, অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় নগরের আগরপুর রোডস্থ দি মুন মেডিকেল সার্ভিসেস-এ অভিযান চালানো হয়।

এসময় জিয়াউল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। যিনি নিজে চিকিৎসক হিসেবে কোন কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি তিনি অন্য একজন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করছিলো। পরে আইন অনুযায়ী জিয়াউল ইসলামকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নজরুল ইসলাম, এএসআই মিরাজসহ সঙ্গীয় ফোর্সগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019