সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘরে ছেলে-পুত্রবধূর আয়েশের ঘুম, মায়ের জায়গা হলো খোলা মাঠে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ৪৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭৫ বছর বয়সী মাকে রাতে ঘর থেকে বের করে দিয়ে নিজেরা শান্তিতে ঘুমাচ্ছিলেন ছেলে আর ছেলের বউ। উপায়ন্তর না দেখে অসহায় বৃদ্ধা একটা পাটি বিছিয়ে ঘরের বাইরে খোলা মাঠে ঘুমিয়ে পড়েন।

শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মা ময়না পাল ওই এলাকার মৃত কৃষ্ণপদ পালের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বৃদ্ধ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন তার ছেলে গৌরপাল ও ছেলের বউ অঞ্জনা রানী। পূত্রবধু বৃদ্ধাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি ‘জমি আছে ঘর নাই’ সরকারি প্রকল্পের অধীনে একটি ঘর পান ময়না পাল। সেই ঘর থেকেই তাকে বের করে দেয়া হয়।

ঘটনাটি জেনে রাতেই ডুমুরিয়া থানায় খবর দেন স্থানীয়রা। তখনই ঘটনাস্থলে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ। মাঠ থেকে বৃদ্ধকে তুলে ঘরে থাকার ব্যবস্থা করে দেন। হুঁশিয়ার করেন ছেলের বউকে।

এ ব্যাপারে আমিনুল ইসলাম বিপ্লব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাগান থেকে মাকে ওই ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। তখন অভিযুক্ত গৌরপালকে বাড়িতে পাওয়া যায়নি। এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বৃদ্ধ মা খোলা জায়গায় পাটি বিছিয়ে গভীর রাতে ঘুমাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরে ছেলে-পুত্রবধূর আয়েশের ঘুম, মায়ের জায়গা হলো খোলা মাঠে!

আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯