২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, ছাত্রলীগকর্মীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, ছাত্রলীগকর্মীর মৃত্যু

পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, ছাত্রলীগকর্মীর মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে মো. মাহিন চৌকিদার (১৬) নামের এক ছাত্রলীগ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাধবপুর বাজারের উত্তর পাশে খোকা হাওলাদারের বাড়ির সামনে কাশিপুর-বগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, মাহিন জেলা ছাত্রলীগের সদস্য। মাহিন পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ভুরিয়া গ্রামের মো. নাসির উদ্দিন চৌকিদারের ছেলে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতির দুটি মোটরসাইকেল গতকাল কাশিপুর থেকে বগার দিকে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে খোকা হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী মাহিনকে অচেতন অবস্থায় এবং চালক শিমুলকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। মাহিন ও শিমুল সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি অপর মোটরসাইকেলটিকে ধাওয়া করছিল। প্রতিযোগিতা করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019