সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

পিরোজপুর জেলা বাস মালিক সমিতি আহবায়ক নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি:পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন মোল্লাকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে শহরের মাছিমপুর এলাকার সার্জিক্যাল ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নিজাম উদ্দিন মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক রতন চক্রবর্তী আজ সকালে বলেন, পরিবহন ব্যবসায়ী ও সমিতির সদস্য নিজাম উদ্দিন মোল্লার ওপর হামলার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পিরোজপুর জেলায় বাস ধর্মঘট ডাকা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিজাম উদ্দিন মোল্লা শহরের মাছিমপুর মহল্লার বাসা থেকে বের হয়ে ওষুধ কেনার জন্য সার্জিক্যাল ক্লিনিকের সামনে যান। এ সময় কয়েকজন মুখোশধারী লোক ধারালো অস্ত্র দিয়ে নিজামকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত নিজামকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আজ ভোর থেকে পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পথে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন পথে যাতায়াত করা মানুষ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুর জেলা বাস মালিক সমিতি আহবায়ক নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯