ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

হত্যার দাবিতে বুয়েট শিক্ষার্থীরা আজ শনিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দাবিতে আজ শনিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা। আবরারের হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও শিক্ষার্থীরা গতকাল রাতে জরুরি ভিত্তিতে পাঁচ দফা দাবি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। অন্যথায় ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীরা শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে।

পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাতে বুয়েট ভিসির সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। আন্দোলনকারীরা বলেন, ১০ দফা দাবিতে আন্দোলন চলবে। তবে, ভিসি স্যারের অনুরোধ ও সারা দেশের ভর্তিচ্ছুদের কথা চিন্তা করে পাঁচ দফা দাবি বাস্তবায়নের শর্ত দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের জরুরি পাঁচ দফা-

১. আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে এখনই সাময়িক বহিষ্কার করতে হবে। যাদের বিরুদ্ধে চার্জশিট হবে, তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে বুয়েট প্রশাসন থেকে নোটিশ জারি করতে হবে।

২. আবরার হত্যা মামলার সব খরচ বুয়েট প্রশাসন বহন করবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য থাকবে, সেটাও নোটিশে লেখা থাকবে।

৩. বুয়েটে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করে সকল হল থেকে অবৈধ ছাত্র উৎখাত করতে হবে। অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত করতে হবে। সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিস রুম সিলগালা করতে হবে। সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর ভবিষ্যতে কেউ যদি এ রকম সাংগঠনিক কার্যক্রমে জড়িত হয় কিংবা কোনো রকম ছাত্র নির্যাতনে জড়িত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে- তা বিস্তারিত জানিয়ে নোটিশ জারি করতে হবে। পরবর্তীতে এটি যে অর্ডিন্যান্সে অন্তর্ভুক্ত থাকবে, তা নোটিশে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি, এ ধরনের কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি করতে হবে এবং কমিটি গঠনের বিষয়টিও নোটিশে উল্লেখ করতে হবে।

৪. বুয়েটে পূর্বে ঘটে যাওয়া সকল ছাত্র নির্যাতন, হয়রানি, র‌্যাগিংয়ের ঘটনা এবং ভবিষ্যতে এরকম ঘটনা প্রকাশের জন্য বিআইআইএস অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম থাকতে হবে। বিষয়টি মনিটরিংয়ের মাধ্যমে শাস্তি বিধানের জন্য একটি কমিটি থাকতে হবে। বিষয়টি নোটিশের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

৫. প্রত্যেক হলের সকল ফ্লোরের দুই পাশে সিসি ক্যামেরা যুক্ত করতে হবে এবং এই সিসিটিভি ফুটেজ সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে- এই মর্মে নোটিস আসতে হবে।

আন্দোলনকারীরা বলেন, এসব দাবি পূরণ না হলে বোঝা যাবে বুয়েটে নতুন করে ভর্তি পরীক্ষার আয়োজনের পরিবেশ হয়নি। তবে আমাদের ১০ দফা দাবিতে আন্দোলন চলবে। শুধুমাত্র ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এসব দাবি পূরণ না হলে ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যার দাবিতে বুয়েট শিক্ষার্থীরা আজ শনিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন

আপডেট সময় : ০৭:০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯