সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মেয়র সাদিক আব্দুল্লাহর সাথে একান্ত বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন শনিবার (১২ অক্টোবর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবনে মেয়রের কার্যালয়ে সাক্ষাতের পাশাপাশি মেয়রের সাথে একান্ত বৈঠকও করেন ভারতীয় হাইকমিশনার। পরবর্তীতে তিনি বরিশাল সিটি করপোরেশনে কর্মরত শাখা প্রধানদের সাথেও কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় হাই-কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ এর স্বামী প্রশান্ত কুমার দাশ, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ভারতীয় হাই কমিশন ও বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মেয়রের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ এর সৌজন্য সাক্ষাত শেষে বৈঠক করেছেন। যেখানে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ বরিশাল নগর নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরেন। যা দেখে মুগ্ধ হন ভারতীয় হাই কমিশনার। পরবর্তীতে হাই কমিশনার সিটি করপোরেশনে কর্মরত শাখা প্রধানদের সাথে কুশল বিনিময়কালে বলেছেন, আপনারা তরুণ মেয়র পেয়েছেন, আবার আপনারা (কর্মকর্তা) ও তরুণ। এটা খুবই ভালো দিক। কারণ তরুণরা চ্যালেঞ্জ গ্রহন করে সামনে এগিয়ে যেতে পারে। মেয়র যে স্মার্ট সিটি গড়ার স্বপ্ন দেখছেন তা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ আক্ষ্যা দিয়ে হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গলি দাশ ভারতের পক্ষ থেকে সবধরণের সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও এ অঞ্চলে ক্লিন ওয়ার্টার সাপ্লাইয়ের ক্ষেত্রেও ভারত সহায়তা করবে বলে জানিয়েছেন হাইকমিশনার। পাশাপাশি প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে ভারত বাংলাদেশ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার । এদিকে মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সৌজন্য সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনারকে বরিশালে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় মেয়র স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা ও ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবার ও তাদের স্বজনদের ভারতে আশ্রয়ের বিষয়টি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র সাদিক আব্দুল্লাহর সাথে একান্ত বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯