ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

এবার মিসা সওদাগার জন্য মুখ খুললেন পপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ৩১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কাদা ছোড়াছুড়ি বাড়ছে। গত নির্বাচনে ক্ষমতায় আসেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। তাদের প্যানেল থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন চিত্রনায়িকা পপি। শুরুতে সম্পর্কটা মধুর থাকলেও এখন বাতাস বইছে উল্টো দিকে।

সম্প্রতি সমিতির সভাপতি মিশা সওদাগর একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে জানান, অস্বচ্ছল শিল্পীদের তহবিল গঠনের জন্য আয়োজিত অনুষ্ঠান থেকে ৫০ হাজার করে টাকা নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ ও পপি। এ নিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি।

পপি বলেন, ‘কে টাকা নিয়েছে? এর কোনো প্রমাণ কি তাদের কাছে আছে? শুধু বললেই হয় না। এগুলো মিথ্যে কথা। সমিতির জন্য আমি অনেক অনুষ্ঠান করেছি। শুধু আমিই না রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, অপুসহ আরও অনেকেই এসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এগুলো থেকে এক টাকাও পারিশ্রমিক নিইনি আমি। শুধু তাই নয়, সঙ্গে থাকা সহশিল্পীদের টাকাও আমি নেইনি। সমিতির জন্য কাজ করছি, এই ভেবে কোনো কথাও বলিনি।’

সঙ্গে যোগ করে পপি আরও বলেন, ‘দুই বছরে অনেক কিছু দেখেছি। যখন কোথাও থেকে টাকা আনার দরকার হয়, তখন শিল্পীদের ডাক পড়ে। এরপর আর কোনো খবর নেই তাদের। সমিতির পক্ষ থেকে শিল্পীদের টাকা দেওয়ার সময় দেখি, শুধু তাদের ছবি। সেই ছবি দিয়ে ফেসবুক ভরিয়ে ফেলে তারা। এভাবে কী শিল্পীদের সহযোগিতা করার দরকার আছে। আমি মনে করি, এভাবে প্রচার করা মানে শিল্পীদের ছোট করা।’

ক্ষোভ নিয়ে পপি আরও বলেন, ‘দুই বছরে অনুষ্ঠান করে অনেক টাকা ফান্ডে এসেছে। সে টাকা কোথায়, কীভাবে খরচ করা হয়েছে, আমরা কেউ তা জানি না। জানতে চাই, সেই টাকা কোথায়? দুই বছরে লাখ লাখ টাকা এসেছে সমিতিতে, হিসাব চাই।’

নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গত দুই বছর সমিতির সঙ্গে থেকে অনেক কিছু দেখেছি ও শিখেছি। আসলে এসব দেখে নির্বাচন করার ইচ্ছাটা মরে গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার মিসা সওদাগার জন্য মুখ খুললেন পপি

আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯