২০ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন বরিশালে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের মাথা উঁচু করে দ্রুত ফিরব/ আনন্দবাজারকে শেখ হাসিনা স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু
বরিশাল নগরীতে অবৈধ কোন যানবাহন চলতে দেয়া হবে না উপ-কমিশনার ট্রাফিক

বরিশাল নগরীতে অবৈধ কোন যানবাহন চলতে দেয়া হবে না উপ-কমিশনার ট্রাফিক

নিজস্ব প্রতিবেদন বরিশাল নগরের অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপ-কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম এবং র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলামের নেতৃত্বে নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৫টি মামলা দেয়া হয়।

বিএমপি’র উপ-কমিশনার খাইরুল আলম জানান, নগরের সড়ক ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কমিশনারের নির্দেশে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরে কোনো যানবাহন চলতে দেয়া হবে না। এছাড়া মোটরযান আইন অনুযায়ী মোটরসাইকেল চালকের সাথে আরোহীদেরও হেলমেট পরে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে। যানবাহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নগরের বিভিন্ন প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মাসুদ রানা ও (উত্তর) একেএম ফায়েজুর রহমান, ট্রাফিক পরিদর্শক আ. রহিম ও সার্জেন্ট হাসান সহ র‌্যাব-৮’র সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019