সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাসার ছাদে যাওয়ায় স্ত্রীকে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ৪৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সোলাইমান হোসেন লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম সফি উদ্দিনের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।

সোলাইমান হোসেন লিটন নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর সিলিকা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

জবানবন্দিতে লিটন জানান, প্রায় ৩ মাস আগে পারিবারিকভাবে শারমিন আক্তার মিতুর (১৯) সাথে বিয়ে হয় লিটনের। গত তিন মাসে নানা কারনে ছোটখাটো বাদানুবাদ, ঝগড়া হতো লিটন ও মিতুর মধ্যে।

সর্বশেষ গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে লিটন হঠাৎ বাসায় এসে তার স্ত্রীকে ঘরে পাননি। ফোন দিলে শারমিন ছাদ থেকে বাসায় আসার সাথে সাথেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। প্রথমে স্ত্রীকে চড় থাপ্পড় দেন। এক পর্যায়ে শারমিনের ওড়না দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে শারমিনকে হত্যা করে লিটন।

খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি দ্রুত অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে হাজির করে। এরপর জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করে আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসার ছাদে যাওয়ায় স্ত্রীকে খুন

আপডেট সময় : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯