সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির হাতে মাদক ব্যবসায়ী দম্পতি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের পশ্চিম তেজদাসকাঠী এলাকা থেকে সাইদুল সেখ (৩৭) ও তার দ্বিতীয় স্ত্রী লিজা আক্তার শিঊলিকে আটক করেছে। পুলিশ এসময় তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। পিরোজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা পুলিশের ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, আটককৃতরা চিহ্নিত মাদক পরিবারের সদস্য। তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
























