সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে একটি আধুনিক শহর গর্তে বিসিসি ও সিইজি আই এস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ৩৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন:: প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর জন্য একটি আধুনিক বাসযোগ্য শহর গড়তে সম্মিলিত প্রয়াসকে এগিয়ে নিতে বরিশাল সিটি কর্পোরেশন ও সেন্টার ফর ইনভারমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার রাতে সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুলাহ ও সেন্টার ফর ইনভারমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মালিক ফিদা আবদুলাহ খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল ও সি ই জি আই এস-এর হিউমেন রির্চাস এন্ড বিজনেস ডেভলপমেন্ট-এর পরিচালক জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বরিশালকে একটি আধুনিক শহর (স্মার্ট সিটি) হিসেবে গড়ে তুলতে নগর পরিকল্পনা (আগামী ৫০ বছরের মাস্টার প্লান তৈরী), কারিগরী সহায়তা, স্থাপত্য, সিটি কর্পোরেশনের আরবান এলাকার খাল খনন, ড্রেন ও সড়কের উন্নয়ন, শহর বর্ধিত করন, পানি সরবরাহ, স্যুরায়েজ সিস্টেম এর উপর জরিপসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুলাহ বলেন, নগরবাসীকে একটি ‘স্মার্ট সিটি’ উপহার দিতে তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে এ চুক্তি স্বাক্ষর হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুলাহ, আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুলাহ সহ বরিশাল সিটি কর্পোরেশন ও সি ই জি আই এস-এর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এসময় এফ বিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল­হ বরিশালকে আধুনিক ও বাসযোগ্য করে তোলার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি, নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে একটি আধুনিক শহর গর্তে বিসিসি ও সিইজি আই এস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯