সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার ক্লিনিকে বিএনপি নেতার পিত্তথলির অস্ত্রোপচারকালে মৃত্যু,ডাক্তরের মারধর, ক্লিনিক ভাঙচুর দর্শনায় লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা মোমবাতি হাতে মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি হাতে মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি বুয়েট শহীদ মিনার থেকে শুরু করে সবগুলো আবাসিক হল প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মিছিল থেকে আন্দোলনকারীরা জানান, আবরার হত্যার চার্জশিট গঠন করা না পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম স্থগিত থাকবে এবং তাদের আন্দোলন চলবে।

ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার রাতে আবরারকে পিটিয়ে হত্যা করেন বলে বুয়েটের শেরে বাংলা হলের শিক্ষার্থীদের অভিযোগ।

ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ গ্রেফতার দশজনকে মঙ্গলবার পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। কেন্দ্রীয় ছাত্রলীগ সাংগঠনিক তদন্তের ভিত্তিতে আগের রাতেই বুয়েট ছাত্রলীগের ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানিয়েছে।

ঘটনার পর সোমবার থেকেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। হত্যার ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম আজ প্রকাশ্যে আসেন। উপাচার্য শিক্ষার্থীদের সামনে না আসায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে উপাচার্য সশরীরে এসে এ বিষয়ে জবাবদিহি না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। এরপর সন্ধ্যা ৬টার পর উপাচার্য শিক্ষার্থীদের সামনে আসেন।

শিক্ষার্থীদের সামনে এসে তোপের মুখে পড়েন উপাচার্য। তারা ভিসিকে বলেন, ‘এটা একটা খুন, আপনাকে স্বীকার করতে হবে’।

উপাচার্ডকে প্রায় ৪০ মিনিট অবরুদ্ধও করে রাখেন শিক্ষার্থীরা। এদিকে আববার হত্যায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা মোমবাতি হাতে মিছিল

আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯