০৭ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯৭০পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

৯৭০পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন পিন্টু। টাঙ্গাইল প্রতিনিধি ; পৌর এলাকার এনায়েতপুর বৈল্যা বাজার থেকে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লায়লা তালুকদারকে (৩৪) এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। সোমবার সন্ধ্যায় বৈল্যাবাজার এলাকায় অভিযান চালিয়ে ঐ ইয়াবা মাদক সম্রাজ্ঞীকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ি লায়লা তালুকদার নওগাঁ জেলার মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের মৃত. সোহরাব তালুকদারের মেয়ে এবং টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২ এর একটি চৌকস দল টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর বৈল্যা বাজারের জনৈক মানিক মিয়ার পশ্চিম পাশের একটি টিনসেড বাড়ীতে অভিযান চালায়।এ সময় আটককৃত নারী মাদক ব্যবসায়ির কাছ থেকে ৯৭০পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতোমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019