সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

গৌরনদীতে এক লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পেটালেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স বরিশালের গৌরনদীতে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে এক সন্তানের জননী (২০)কে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় পাষান্ড স্বামী সাদ্দাম মোল্লা (২৫)সহ তিন জনকে আসামি করে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে গৌরনদী উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামের ইউসুফ খানের কন্যা নাসরিন আক্তার সায়লা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
নির্যাতিতা নাসরিন আক্তার সায়লা জানান, গত ৩ বছর পূর্বে বরিশালের রহমতপুর বিমান বন্দর থানার করাপুর গ্রামের মৃত মনসুর মোল্লার পুত্র সাদ্দাম মোল্লার সঙ্গে তার (সায়লা) সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের সময় ১ ভরি স্বর্নালংকার ও মোটর সাইকেল কেনার জন্য নগদ ১ লাখ টাকা যৌতুক দেয়া হয়। গত ৬ মাস ধরে বিদেশে যাওয়ার জন্য তার (সায়লা) কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করলে তার (সায়লা) বাবা ৫০ হাজার টাকা যৌতুক দেয়। সম্প্রতি যৌতুক লোভী স্বামী সাদ্দাম তাকে বাবার বাড়ি থেকে আরো ১ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। দাবিকৃত যৌতুকের ১ লাখ দিতে অস্বীকার করলে গত ১ মাস পূর্বে তাকে মারধর করে একমাত্র পুত্র সন্তান সাজিমকে (১) রেখে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়। গত ৪ অক্টোবর সকালে দক্ষিণ বাউরগাতি গ্রামে তার ননদ জুলেখা বেগমের বাড়িতে তার (সায়লা) ছেলেকে আনতে খবর দেয় ননদ। পুত্র সন্তানকে আনার জন্য ওইদিন সন্ধ্যায় ননদের বাড়িতে গেলে দাবিকৃত ১ লাখ টাকা যৌতুকের জন্য তাকে (সায়লা) বেদম মারধর করে পাষান্ড স্বামী ও তার স্বজনরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাবার বাড়ি ফিরে আসেন তিনি (সায়লা) ।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, মামলার এজাহারভূক্ত আসামি সাদ্দাম, তার মা ও বোনকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে এক লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পেটালেন স্বামী

আপডেট সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯