সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রবাসীর স্ত্রীর ঘড়ে পুলিশ অতপর………

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন ফিরোজ হোসেন (৪২) নামে পুলিশের এক কনস্টেবল। গতকাল সোমবার রাতে চাটমোহর পৌরসভার দোলং মহল্লা থেকে তাদের হাতেনাতে আটক করে এলকাবাসী।

ফিরোজ হোসেন চাটমোহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর রাতেই তাকে চাটমোহর থানা থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল ফিরোজ হোসেনের সঙ্গে দোলং মহল্লার এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর (৪০) পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফিরোজ হোসেন গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন এবং অসামাজিক কাজে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দুইজনকে ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেন। রাতের এ ঘটনাটি মুহূর্তেই জানাজানি হয়ে গেলে কয়েকশ উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফিরোজ হোসেনকে উদ্ধার করে নিয়ে যান।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় রাতেই কনস্টেবল ফিরোজকে চাটমোহর থানা থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীর ঘড়ে পুলিশ অতপর………

আপডেট সময় : ০১:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯