সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধার করে সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল।

বরগুনায় নৌকা প্রতীকের প্রার্থীর ৩ ক্যাম্পে আগুন
তিনি আরও বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

চালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। তবে তারা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধারকারী কোনো লঞ্চে উঠে গেছেন।

ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকেন যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত কষ্ট ভোগ করতে হয়েছে তাদের।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৩৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪