সংবাদ শিরোনাম ::
বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দুই দিন শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষর করা চিঠিতে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষের ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে। যার কারণে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলা হয়েছে, যেসব ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে উল্লেখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪