সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

কেএমপি দৌলতপুর থানা কমিউনিটি ও বিট পুলিশিং ফোরাম এর সদস্য বৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সকাল ১১:০৫ ঘটিকায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের সাথে দৌলতপুর থানা কমিউনিটি ও বিট পুলিশিং ফোরাম সদস্যবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয় উপস্থিত ছিলেন। এ সময় দৌলতপুর থানা কমিউনিটি ও বিট পুলিশিং ফোরাম সদস্যবৃন্দের সাথে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় দৌলতপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরমের সভাপতি জনাব শেখ অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) মতবিনিময় সভায় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন এবং বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের ২৫ শে মার্চের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যসহ ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করে মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বক্তব্যে বলেন, “পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। ২০১৩ সালে স্বল্প পরিসরে কমিউনিটি পুলিশিংয়ের কাজ শুরু হয়েছিল। এটিই এখন কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং নামে দেশব্যাপী গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে।

কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনা সম্ভব হয়েছে।

মাদক বর্তমান সমাজের মারাত্মক ব্যাধি। এই ব্যাধি দূর করতে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। আগামী প্রজন্মকে আমরা যদি সঠিক গাইড লাইনে রাখতে পারি তাহলে বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নের সোনার বাংলা গড়া সহজ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

এখন থেকে কোন স্কুলের আশেপাশে কোন ইভটিজার থাকবে না, এটি আমরা নিশ্চিত করবো। সমাজের সকল স্থরের মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই কেবল পুলিশ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পারবে।

আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনার নির্দেশনা বাস্তবায়িত হবে এটি কেউ প্রতিহত করতে পারবে না। পুলিশকে অপরাধ দমনে আপনারা সহায়তা করবেন কারণ পুলিশ আপনাদের ভাই, আপনাদের বন্ধু এবং পুলিশ আপনাদের পাশে রয়েছে।

তাহালেই আমরা সমাজে মাদক মুক্ত, ইভটিজিং মুক্ত ও ফৌজদারী অপরাধ মুক্ত করতে পারবো।”

এ সময় মতবিনিময় সভায় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোনালী সেন, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব মোঃ আবুল বাশার এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব প্রবীর বিশ্বাস-সহ পুলিশ অফিসারবৃন্দ, সংশ্লিষ্ট কেসিসি কাউন্সিলরবৃন্দ এবং কমিউনিটি ও বিট পুলিশিংয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেএমপি দৌলতপুর থানা কমিউনিটি ও বিট পুলিশিং ফোরাম এর সদস্য বৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪