সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ছেলের শোকে মায়ের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ নাড়ি ছেড়া ধন ছেলে কিসমতকে হারানোর শোক সইতে না পেরে মমতাময়ী মা সেতারা বেগমও চির অচেনার দেশে পাড়ি জমিয়েছেন। বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামে হৃদয়বিদারক এ মৃত্যুর ঘটনা ঘটেছে। আলহাজ্ব সেতারা বেগম ( ৭৫)ওই গ্রামের মরহুম সাদেক মিয়ার স্ত্রী। তার ছেলে উজ্জ্বল আহম্মেদ কিসমত (৪৮) গত শুক্রবার দুপুর ১টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ইসলামি কর্মাশিয়াল ইনসিওরেন্স কোম্পানীতে মতিঝিল শাখায় কর্মরত ছিলেন। শনিবার সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাকে মাছরং গ্রামের বাড়ির আঙিনায় চির নিন্দ্রায় শায়িত করা হয়। সেই থেকে ছেলের শোকে মুহ্যমান হয়ে পড়েন মা সেতারা বেগম। সারাদিন-রাত বিলাপ করতেন। নামাজ ও দোয়া-দরুদ পড়তেন। ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া তার প্রায় বন্ধ হয়ে যায়। ছেলের কবরের কাছে গিয়ে আহাজারি করতেন। অকাল বিধবা পুত্রবধু ও নাবালিকা নাতনির ভবিষ্যত নিয়ে ভাবতেন। অবশেষে বুকের ধন ছেলে হারানোর দুঃসহ কষ্ট-যন্ত্রনা ও সব ভাবনা-চিন্তার উর্ধ্বে উঠে বুধবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিঁনি। মাত্র ৫ দিনের ব্যবধানে মা-ছেলের এ মৃত্যুতে গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ছেলের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তার মৃত্যু শোক সইতে না পেরে মমতাময়ী মায়ের এ মৃত্যুর বিষয়টি সবাইকে আলোড়িত করেছে,কাঁদাচ্ছে। এলাকার সবার মুখে মুখে বিষয়টি আলোচিত হচ্ছে। পরিবারে বইছে শোকেরমাতম।
বৃহস্পতিবার সকালে জানাজা শেষে ছেলের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। যেখানে অনন্তকাল ছেলের পাশে তিনি ঘুমিয়ে থাকবেন। হয়তো এতেই মায়ের সুখ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছেলের শোকে মায়ের মৃত্যু!

আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩