সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাকেরগঞ্জ থানায় ওসি আফজাল হোসেনের যোগদানের সাথে সাথে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তিন আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশ। বাকেরগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৩ ডিসেম্বর বুধবার তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের তৌকির মোল্লা (২২), রাতুল মোল্লা (২০) ও মহিউদ্দিন মোল্লা (৪৩)। বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। তিনি সাংবাদিক দের জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জের ইছাপুর এলাকায় ফরিদপুরের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে ও আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা করে এবং সড়ক সংলগ্ন একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আরও জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানার পুলিশ জেলা ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান শুরু করে। ইউপি সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার। বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম জানান, পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে তৌকির মোল্লার বাসা থেকে একটি চাপাতি, রাতুল মোল্লার বাসা থেকে একটি ছুরি ও উভয়ের তথ্যানুযায়ী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোর্পদ করে গ্রেপ্তারদের রিমান্ড চাওয়া হবে জানিয়েছে পুলিশ সুপার।, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে, এ হত্যাকাণ্ডের ঘটনার পেছনে এলাকায় আধিপত্য বিস্তারসহ জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। আবার ঘটনার সময় একাধিক দুর্বৃত্ত ঘটনাস্থল ও আশপাশে থাকলেও চারজন হত্যা সংগঠিত করে। যার মধ্যে গ্রেপ্তারকৃত তিনজন রয়েছেন।এমনকি হত্যাকাণ্ড ঘটানোর সময় দুর্বৃত্তদের নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে নিজেদের ছুরির আঘাতে গ্রেপ্তার রাতুল মোল্লা গুরুতর আহত হন। যাকে গ্রেপ্তারের পর চিকিৎসার আওতায় আনতে হয়েছে পুলিশকে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম আরও বলেন, ‘যাকে হত্যা করা হয়েছে তার নামে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া হত্যা মামলায় গ্রেপ্তার হ‌ওয়া তৌকির মোল্লার নামে দুটি, রাতুল মোল্লার নামে তিনটি ও মহিউদ্দিন মোল্লার নামে চারটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাকেরগঞ্জ থানায় ওসি আফজাল হোসেনের যোগদানের সাথে সাথে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তিন আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩