সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে জমি বিক্রি করতে গিয়ে জানলেন তিনি মৃত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের মুলাদীতে জমি বিক্রি করতে গিয়ে নিজেকে মৃত বলে জানলেন বৃদ্ধ রফিজদ্দিন হাওলাদার (৯০)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মুলাদী উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার রফিজদ্দিন হাওলাদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম চর নাজিরপুর গ্রামের বাসিন্দা।

মুলাদী উপজেলা সাব-রেজিস্টার পার্থ প্রতীম মুর্খাজী বলেন, বর্তমানে জমি হস্তান্তর করতে জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন যাচাইয়ের অনুলিপি প্রয়োজন হয়। অনলাইনে যাচাই করতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। পরে নির্বাচন অফিস থেকে তিনি জীবিত থাকার একটি কাগজ দেওয়ার পর দলিল সম্পাদন করা হয়েছে।

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালাম খান জানান, রফিজদ্দিন নির্বাচন কার্যালয়ে এসেছিলেন। আমি সার্চ করে দেখলাম ডেড ভোটার। হয়ত তথ্য সংগ্রহকারীরা ভুল করেছে। নির্বাচনের পর বিষয়টি ঠিক করে দেওয়া হবে বলে তাকে জানানো হয়েছে।

রফিজদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, বিশেষ প্রয়োজনে জমি বিক্রি করতে হয়েছে তাকে। জমি বিক্রির জন্য জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি তুলতে কম্পিউটারের দোকানে গেলে পাওয়া যায়নি। পরে অনুলিপি তুলতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান তিনি।

অনুলিপিতে দেখা যায়, রফিজদ্দিন হাওলাদারের জাতীয় পরিচয়পত্র নম্বর ২৮৪৮০২০৯৪৩, ভোটার নম্বর ০৬১৩০৯৭৩৯০৫০, ভোটার ক্রমিক নম্বর: ০, জন্ম তারিখ: ১৩-০৫-১৯৩৩, অবস্থা (Status): মৃত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা একটি অনুলিপি প্রিন্ট করে দিয়েছেন জানিয়ে বলেন, তাকে মৃত দেখানো হয়েছে। পরে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে জমি বিক্রি নিবন্ধন (রেজিস্ট্রি) করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে জমি বিক্রি করতে গিয়ে জানলেন তিনি মৃত

আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩