সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বাবুগঞ্জে নিরবেই কেটে গেল শহিদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম মৃত্যুবাষিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ নিরবেই কেটে গেল শহিদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম মৃত্যুবাষির্কী।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও এর ব্যতিক্রম হয়েছে তার নিজ জম্মস্থান বাবুগঞ্জ উপজেলায়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা ,মুক্তিযোদ্ধা সংসদ কিংবা অন্য কোন সংস্থা শহিদ বীরশ্রেষ্ঠের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভার কোন আয়োজন করেনি।এতে ক্ষোভ প্রকাশ করেছেন,শহিদ বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বাচ্চু।

তিনি ক্ষোভের সাথে বলেন, মুক্তিযোদ্ধারা কিভাবে তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী ভুলে গেলেন। বৃহস্পতিবার শহিদ বীরশ্রেষ্ঠের জন্মভূমি উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে রহিমগঞ্জ গ্রামে বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত কলেজে ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন। শহিদ বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলাল হোসেনের সভাপতিত্বে ও রিপন চন্ত্র গয়ালীর সঞ্চালয়নায় কলেজের হলরুমে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠের ভাতিজা মোঃ মাহমুদুল হাসান,অধ্যাপক ইব্রাহীম খলিল,অধ্যাপক সিরাজুল ইসলাম,অধ্যাপক আঃ মালেক,শিক্ষার্থী মোসাঃ নুরজাহান প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার বলেন,শহিদ বীরশ্রেষ্ঠের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধারা পৃথকভাবে পালন করেনি বলে তিনি স্বীকার করেছেন।

উল্লেখ্য বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর চাঁপাই নবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বের) পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহিদ হন তিনি। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মহানন্দা নদী তীরের বারঘরিয়ায় অবস্থানের পর চাঁপাই নবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোররাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনী নিয়ে নৌকাযোগে নদী পার হয়ে রেহাইচর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর শত্রুবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের মুখোমুখি হন। এ সময় ধ্বংস করে দেন শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। বীরযোদ্ধা ক্যাপ্টেন জাহাঙ্গীর সামনের দিকে এগিয়ে যাওয়ার একপর্যায়ে একটি গুলি এসে তার কপালে লাগে। সেখানেই শাহাদাতবরণ করেন বাংলা মায়ের এই বীর সন্তান। পরে ১৫ ডিসেম্বর শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে নিরবেই কেটে গেল শহিদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম মৃত্যুবাষিকী

আপডেট সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩