সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। গত বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকে এ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি চলে গেলেই পুরোপুরিভাবে শীত নামবে।

আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মূলত শীতকাল হলেও বিভিন্ন জায়াগায় বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করে নভেম্বর মাসের শেষদিক থেকেই। যেটা এবারও হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বিবিসিকে জানান, মিগজাউমের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে এটা চলে যাওয়ার পর এই মাসের ১০ তারিখের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু হবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা
এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ
যদি তাপমাত্রা এ অবস্থায় নেমে আসে তাহলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা যায়। কারণ, শীতকালে ২.৬ থেকে শুরু করে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেলে সেটা শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়ে।

গত ৩০ বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা দেখেছেন, ডিসেম্বর মাসে সাধারণত একটি থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকে।

আরেক জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আবদুল মান্নানের মতে, ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ ১৬ তারিখের পর কোনো একটা সময় থেকে শীতকালের শুরু। তবে এই বৃষ্টি চলে গিয়ে তাপমাত্রা কমে যে শীত অনুভূত হবে সেটা প্রকৃত অর্থে শীতকাল বলে মনে করেন তিনি।

সর্বনিম্ন তাপমাত্রা কমার পাশাপাশি যখন আকাশ মেঘমুক্ত হয়ে বায়ুমণ্ডল পুরোপুরি শুষ্ক হয়ে যাবে তখন শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। তবে এমন পরিস্থিতি হতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদ মান্নান।

তিনি বলেন, এ মাসের শেষ সপ্তাহের দিকে একটা মৃদু শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটি পশ্চিম ও উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার মাঝে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

আপডেট সময় : ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩