সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না প্রার্থীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ফ্লোরে গড়াগড়ি করে কান্নাকাটি করেছেন মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী। রোববার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের তিনটি আসনের বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার।

ওই তালিকায় নিজের নাম না থাকায় আব্দুল আলী ব্যাপারী কান্না করতে করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফ্লোরে গড়াগড়ি করে কাঁদতে থাকেন। এ সময় তাকে নিরাপত্তাকর্মীরা উঠিয়ে বাইরে নিতে চাইলে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। তার এই কান্নাকাটি দেখে এগিয়ে আসেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীসহ অন্যরা। তারা আব্দুল আলীকে সান্ত্বনা দেন।

জেলার তিনটি আসনে জমা হওয়া ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২টি বাতিল হয়েছে। বৈধ হয়েছে বাকি ২১টি মনোনয়নপত্র। মানিকগঞ্জ-১ আসনে ১০টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বাতিল হয়েছে এবং বৈধ হয়েছে চারটি। মানিকগঞ্জ-২ আসনে ১৪টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বাতিল হয়েছে এবং ১০টি বৈধ হয়েছে। মানিকগঞ্জ-৩ আসনে নয়টি মনোনয়নপত্রের মধ্যে দুইটি বাতিল হয়েছে, বৈধ হয়েছে সাতটি।

মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী বলেন, আমি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার কাছে বলতে চাই, আমি যেন আমার ভোটটা দিয়ে মরতে পারি। আমার বিশ্বাস ছিল জনগণ ভোট দেবে, সংসদ ভবনে পাঠাবে। কিন্তু চক্রান্ত করে আমার মনোনয়ন বাতিল করা হলো।

মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, মানিকগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল আজ। আমাদের প্রাপ্ত মনোনয়নপত্র ছিল ৩৩টি। যাচাই-বাছাইয়ে ১২টি বাতিল হয়েছে এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিলের সুযোগ পাবেন। আপিল যৌক্তিক হলে এর সমাধান পাবেন প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না প্রার্থীর

আপডেট সময় : ১১:১৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩