সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

আগৈলঝাড়ায় শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে শিক্ষকের বসবাস ক্লাস চলাকালে রান্না করলে শিক্ষার্থীদের সমস্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে স্ত্রী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করছেন এক শিক্ষক।স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিবার নিয়ে বিগত কয়েক বছর ধরে বসবাস করে আসছেন ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারি শিক্ষক তন্ময় বৈদ্য। ওই শিক্ষকের বাড়ি একই উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। তিনি বিদ্যালয়টির পূর্ব পাশের একতলা নতুন ভবনের একটি শ্রেণিকক্ষ দখল করে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। বসবাসরত করে পাশের রুমে চলছে পাঠদান।
চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাধিক অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের টেবিল ও বেঞ্চ দিয়ে ওই শিক্ষক তার থাকার রুমে তৈরি করেছেন খাবার টেবিল। বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই। একাধিক শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাস রুমের সাথে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করায় তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।ক্লাস চলাকালে রান্না করায় তাদের চোখ জ্বলে এবং হাচি-কাশি হচ্ছে।এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈ বলেন, শিক্ষক তন্ময় বৈদ্যর আবেদনের প্রেক্ষিতেই তাকে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে থাকতে দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি বিষয়টি ভালো জানেন। অভিযুক্ত শিক্ষক তন্ময় বৈদ্য বলেন, এ বিষয়ে আমি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না। আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মাহাবুবর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিত্যনন্দ মজুমদার বলেন, আমরা তাকে থাকতে দিয়েছি এটা সত্য কিন্তু ক্লাস চলাকালে রান্না করলে শিক্ষার্থীদের সমস্যা হয় তা আমার জানা ছিলো না।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে থাকার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি জানতে পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে শিক্ষকের বসবাস ক্লাস চলাকালে রান্না করলে শিক্ষার্থীদের সমস্যা

আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩