সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে মাদক ব্যাবসায়ীর দশ বছর কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম স্বজল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দশ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের বাড়ি থেকে তিন হাজার ৫২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিনই কাঁঠালিয়া থানায় এসআই রিয়াজ রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই থানার এসআই সেলিম রেজা মামলাটি তদন্ত করে ১৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

দন্ড প্রাপ্ত সজল কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মাদক ব্যাবসায়ীর দশ বছর কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩