সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অফিসে বসেই মদপান করছেন পৌর সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নেত্রকোনায় মোহনগঞ্জ পৌরসভার অফিসে বসে প্রকাশ্যে মদপান করার অভিযোগ উঠেছে পৌর সচিব শৈবাল চন্দ্র সাহার বিরুদ্ধে। ছবি : কালবেলা

নেত্রকোনায় মোহনগঞ্জ পৌরসভার অফিসে বসে প্রকাশ্যে মদপান করার অভিযোগ উঠেছে পৌর সচিব শৈবাল চন্দ্র সাহার বিরুদ্ধে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (২০ নভেম্বর) অফিস চলাকালীন সময়ে শৈবাল চন্দ্র সাহার অফিস কক্ষেই এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগ উঠেছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা প্রায়ই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসে মদপান করে থাকেন। সোমবারও অফিস কক্ষে বসে এমন কাজ করার সময় পৌর শহরের সেবাগৃহীতারা সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে মদের বোতল লুকানোর চেষ্টা করেন তিনি। এ সময় প্রত্যক্ষদর্শীরা তার মদপানের দৃশ্য ক্যামেরায় ধারণ করে। পরর্বতীতে এমন ঘটনা থেকে প্রতিকারের আশায় সেই সচিবের মদ্যপরত অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে ঘটনাটি পৌর শহরের ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সানা উল্লাহসহ অনেকেই জানান, আমি একটা কাগজ স্বাক্ষর করাতে এসেছিলাম। মেয়র ঢাকায় ছিলেন। অফিসে এসে দেখি এই লোক (শৈবাল চন্দ্র সাহা) মদপান করছেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সে সময় আমিসহ অন্যান্য সেবাগৃহীতাদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক ব্যক্তি জানান, শৈবাল চন্দ্র সাহা ২০১২ সাল থেকে মোহনগঞ্জ পৌরসভায় নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত আছেন। শুরু থেকেই স্টাফদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন একই স্থানে চাকরি করার কারণে তার খারাপ আচরণের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে।

অভিযুক্ত শৈবাল চন্দ্র সাহা জানান, ‘আমি মদপান করি না। এ ব্যাপারে কিছু জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন জানান, ‘অফিসে খালি গায়ে বসে মদপানের বিষয়টি শুনেছি, এটি খুবই দুঃখজনক। এ ছাড়াও তার ব্যাপারে অফিস স্টাফদের বিস্তর অভিযোগ রয়েছে। সংশোধনের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। এবারের ঘটনার পর থেকে তিনি অফিসেই আসেননি। ইতোমধ্যে সব কাউন্সিলরকে নিয়ে জরুরি সভা করা হয়েছে। সভায় সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অফিসে বসেই মদপান করছেন পৌর সচিব

আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩