সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের সদস্যরা। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ বছর ধরে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামাল নিজের ইচ্ছে মতো অর্থ আত্মসাতসহ সাধারণ সদস্যদের সদস্য পদ বাতিল করে মনগড়া লোকজনকে সদস্য পদ দিয়েছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে তার সদস্য পদ বাতিল করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন সাধারণ সদস্যরা। এ সময় তারা সম্পাদকের বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানান।

তাদের দাবিগুলো হলো, সংগঠনের ১৪ বছরের হিসাব দেওয়া, সংগঠনের জমি ও অফিস ইউনিয়নের নামে নামকরণ, শ্রমিকদের পক্ষে প্রতিবাদ করায় যাদের সদস্য কার্ড বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে সদস্য কার্ড বহাল রাখা, শ্রমিক না হয়েও যারা সদস্য কার্ড পেয়েছেন তাদের কার্ড বাতিল করা। মানববন্ধনে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রিপন, মো. টিটু, মো. আনোয়ারসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩