সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন পুকুরে, হেলপার নিহত নারী ও শিশুসহ ৩০ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলেই বাসের হেলপার আগৈলঝাড়ার বাসিন্দা আল আমিন (২৮) নিহত হয়েছে। নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে গৌরনদী ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার দুপুরে গৌরনদী উপজেলার কটকস্থল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন যাত্রী নিয়ে সকাল পৌনে এগারটার দিকে কটকস্থল মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের বাড়ির সামনে পৌঁঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে উল্টে পরে। গৌরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টি সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি নিয়স্কাশন করে দুপুর ২টার দিকে বাসের নিচে আটকে পড়া বাসের হেলপার আল আমীনের লাশ উদ্ধার করেন। নিহ আল আমিনের আগৈলঝাড়া উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের ফরহাদ হোসেন হাওলাদারের পুত্র। আহতদের অধিকাংশদের বাড়ি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, গুরুতর আহত সুনীল বিশ্বাস (৬০), সাহিদা (৫৫), বেলু বেগম (৬৫), নমিতা বিশ্বাস (৫২), মাহমুদা জাহান (৫০), লামিয়া (২৮), জাকিয়া (১৩), শাকিলা (১০), আরিফ (৮), খাদিজা (২৫), ফাতেমা (৬৫), সিফাত (৯), সিয়াম (৬) কে গৌরনদী ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন পুকুরে, হেলপার নিহত নারী ও শিশুসহ ৩০ জন আহত

আপডেট সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩