সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গত সেপ্টেম্বরে এএফসি কাপে মালদ্বীপের মালেতে খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল বসুন্ধরা কিংসের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে। অভিযুক্ত ফুটবলারদের সাময়িক নিষেধাজ্ঞাও দেয় বসুন্ধরা ক্লাব কর্তপক্ষ।

তবে কোন ধরনের অপরাধ তারা করেছে সেটি এতদিন ক্লাব ও খেলোয়াড় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বলেনি। এবার জানা গেল, এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ব্যাগে করে মদ নিয়ে আনছিলেন অভিযুক্ত পাঁচ ফুটবলার।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান। ওই পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা। ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পথে বিমানবন্দরে তাদের কাছে মদ পায় কাস্টম কর্মকর্তারা।

এ ঘটনায় বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ ফুটবলারকে ছাড়াই নিজেদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস। এর আগে মালদ্বীপের মালেতে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে এবারের এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ

আপডেট সময় : ০৫:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩