সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

ঘোড়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিতধঃ
টানা বর্ষনে দিনাজপুরের ঘোড়াঘাটে সৃষ্ট বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে উপজেলার সিংড়া ইউনিয়নের সিংগিগাড়ি, ভন্নাপাড়া, সাতপাড়া ও গোবিন্দপুর গ্রাম ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় নারী ও পুরুষদের এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ উপচে এর আশেপাশের গ্রামসহ বিস্তীর্ণ ফসলের মাঠ বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এতে প্রায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে আছে।
তিনি আরও জানান, সিংড়া ইউনিয়ন পরিষদের সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে প্রথম পর্যায়ে আজ একশো জনের মাঝে পনেরো কেজি করে চাল বিতারণ করা হয়েছে। বন্যা কবলিত সকলকেই সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম পরিদর্শন ও চাল বিতারণ শেষে বলেন, বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ভুক্ত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন পর্যায় থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার এই এলাকার প্রায় ১০০ হেক্টর ফসলি জমির ধান ও সবজির মাঠ পানির নীচে তলীয়ে গেছে। বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছেন বলেও তিনি এসময় জানান।
চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী, মন্জুর রহমান সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতারণ

আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩