সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

নারী নিয়ে থানায় রাত কাটালেন পুলিশ কনস্টেবল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্তের এই আদেশ দেন।

বরখাস্ত পুলিশ কনস্টেবল এমরান হোসেন গত কয়েক মাস ধরে থানার মেস ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।

এতদিন বিষয়টি গোপন থাকলেও দুদিন ধরে পুলিশ কনস্টেবলের নারী কেলেঙ্কারি ও বরখাস্তের খবরটি এলাকায় জানাজানি হয়েছে।

পুলিশ সুপারের বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, লালমাই থানার ফতেহপুরস্থ পুরাতন ভবনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ আগস্ট থেকে জামতলীস্থ নতুন ভাড়া ভবনে কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু কনস্টেবল এমরান হোসেন গত ৩ ও ৪ আগস্ট পুরাতন থানা ভবনের দ্বিতীয় তলায় স্থানীয় ফতেহপুর গ্রামের একজন নারী নিয়ে রাত্রিযাপন করেছেন।

এতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি জনসম্মুখে চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। তার এমন কার্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, নৈতিকস্খলন, অপেশাদারিত্ব, স্বেচ্ছাচারিতা, দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা, বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি, অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।

আদেশে আরও বলা হয়েছে, পুলিশ কনস্টেবল এমরান হোসেন কুমিল্লা পুলিশ লাইনে সার্বক্ষণিক হাজির থাকবেন। প্রতিদিন রোলকল ও কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। বরখাস্তকালীন সময়ে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলত্যাগ করতে পারবে না। বাংলাদেশ সার্ভিস রুলসের ৭১ বিধি মোতাবেক খোরপোষ ভাতাদি প্রাপ্য হবেন।

লালমাই থানার ওসি মো. হানিফ সরকার বলেন, বরখাস্ত নয়, কনস্টেবল এমরান হোসেনকে কুমিল্লা পুলিশ লাইনে নিয়মিত বদলি করা হয়েছে। নারীর সাথে রাত্রিযাপনের বিষয়টি আমার জানা নেই।

সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র এএসপি এ কে এম এমরানুল হক মারুফ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে কনস্টেবল এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারী নিয়ে থানায় রাত কাটালেন পুলিশ কনস্টেবল

আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩