সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ডলারের দাম আরও বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দিন দিন দেশের বাজারে মার্কিন ডলার আরও দামি হয়ে উঠছে। ব্যাংকগুলো রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি পরিশোধের জন্য ডলারের দাম আরও ৫০ পয়সা বাড়িয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন এই বিনিময়হার কার্যকর হচ্ছে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এক ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ থেকে ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছেন তারা।

জানা গেছে, নতুন বিনিময় হার অনুসারে রপ্তানিকারক ও রেমিট্যান্স পাঠানো ব্যক্তিরা প্রতি ডলারের জন্য পাবেন ১১০ টাকা। এ ছাড়াও ব্যাংকগুলো ডলারপ্রতি ১১০ টাকা ৫০ পয়সা নেবে আমদানিকারকদের কাছ থেকে। ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ধরা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। এই বিনিময় হার গত বছরের জানুয়ারিতে ছিল ৮৫ টাকা ৮ পয়সা।

এদিকে, প্রত্যাশা অনুযায়ী দেশে রেমিট্যান্স আসছে না। রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। রপ্তানির তুলনায় আমদানি বিল বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে গেছে। এই কারণে গত দেড় বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডলারের দাম আরও বেড়েছে

আপডেট সময় : ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩