সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দিনাজপুর ঘোড়াঘাটে বিড়াল মারার ফাঁদে প্রাণ গেল খামারির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি :দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে নিজের পাতানো ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সালমান ফারসি (২২) নামের খামারির মৃত্যু হয়েছে।

রোববার(২৭ আগস্ট) সকালে উপজেলার চৌরিগাছা গ্রামে নিজ বাড়িতে এঘটনা ঘটে।সে উপজেলার বুলাকীপুর ইউনিয়ের গোলাম মোস্তাফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,পড়াশুনার পাশাপাশি প্রায় ৮ বছর ধরে বাড়ি সংলগ্ন একটি মুরগির খামার করে ওই যুবক। বাঁশের বেড়ার তৈরি খামারে বিড়ালের কবল থেকে রক্ষার জন্য খামারের চারদিকে উম্মুক্ত গুনার তারে প্রতিদিন বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে খাবার দিয়ে ফেরার পথে, পা পিচলে সংযোগরত তারে ডান হাত জড়িয়ে পড়ে। কিছু সময় পর তার মা রান্নার চুলায় আগুন ধরানোর জন্য ম্যাচ লাইট নিতে খামারে গেলে দেখতে পান খামারের বাহিরে এক পাশে সালমানের দেহ পড়ে আছে। পরে তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পরিবার স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় সুরহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর ঘোড়াঘাটে বিড়াল মারার ফাঁদে প্রাণ গেল খামারির

আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩