সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট সীমান্তে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনার জয়নগর চেকপোস্ট সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা এক টানা প্রায় ২ ঘন্টা পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সম্মেলন কক্ষে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন ও ভারতের বিএসএফের পক্ষে কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি শ্রী সঞ্জয় কুমার নেতৃত্ব দেন।
এছাড়া চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের পক্ষে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসিহ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু সাঈদ মোহাম্মদ মেহেদী হাসান, ৫৮ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক মেজর সেলিম উদ্দোজা, বিজিবি-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক হায়দার আলী, বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর, বিজিবি বিওপি কমান্ডার শফিকুল ইসলাম। এছাড়া ভারতের বিএসএফের পক্ষে কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানি কমান্ডার ভিতাশী ও কোম্পানি কমান্ডার ভিড পাল উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু সাঈদ মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের ওপর গুলি না চালানো, পুশইন, মাদক চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট সীমান্তে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক

আপডেট সময় : ০১:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩