সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন বরিশাল ডিসি ট্রাফিক খাইরুল বিশেষ মর্যাদা পেতে যাচ্ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক:: কর্মক্ষেত্রে ভুমিকা রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৫ শতাধিক সদস্য সরকারের তরফ থেকে বিশেষ মর্যাদা পেতে যাচ্ছেন। পুলিশ বাহিনীর কেন্দ্রীয় দপ্তর তাদের ৬ টি ক্যাটাগারিতে কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই তালিকায় উঠে এসেছে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ডিসি খাইরুল আলমসহ তিন কর্মকর্তার নাম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কারস্বরুপ ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পরিয়ে দেবেন
খাইরুল আলম ট্রাফিক পুলিশের ডিসি হিসেবে যোগদানের পরে কর্মদক্ষতার মাধ্যমে পুরো বিভাগকে স্বচ্ছতার একটি প্ল্যাটফরমে নিয়ে আসেন। বিশেষ করে কীর্তনখোলার তীর জনপদ বরিশাল শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ যুগপযোগী ভুমিকা রাখেন। আপসহীন এই কর্মকর্তা দুর্ঘটনা রোধে যানবাহন আরোহীদের সচেতনার লক্ষে বেশ কয়েকটি কার্যকরি পদক্ষেপ রেখেও প্রশংসিত হয়েছেন। তার দিক-নির্দেশনায় মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিতে হেলমেট ব্যবহারে কঠোর মনভাব দেখান। ইতিমধ্যে এই নির্দেশনা অনেকাংশে বাস্তবায়নও হয়েছে। ট্রাফিক পুলিশের সম্পর্কে মানুষের অনেক নেতিবাচক ভাবনা থাকলে তাও অকেটা দুর করতে সক্ষম হয়েছেন ডিসি খাইরুল আলম।

একটি সূত্র জানায়- সৎ-চিন্তা চেতনার অধিকারী ডিসি খাইরুল আলম তৎসময়ের কর্মস্থল বরিশাল র‌্যাবেও বেশ ভুমিকা রেখে প্রসংশিত হয়েছিলেন। ২৪ ব্যাচের এই কর্মকর্তা র‌্যাবের সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি পদন্নোতি পেয়ে দিনাজপুরের সার্কেল এসসি সেখান থেকে সিলেট আর আর এফ পুলিশে বদলি হন। এই পুলিশ কর্মকর্তা পরবর্তীতে বরিশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে পদন্নোতি পেয়ে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হন। বরিশাল মেট্রোপলিটনে যোগদানের পূর্বে তিনি নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিটি কর্মস্থলেই খাইরুল আলম বেশ সাহসীকতার সাথে দায়িত্ব পালন করেন এবং স্বচ্ছতা বজায় রাখেন। তবে এই পুলিশ কর্মকর্তা বেশিমাত্রায় আলোচিত হয়েছেন বরিশালের সড়কে যানবাহনে শৃঙ্খলা ফেরানোর প্রশ্নে। সড়কে নেমে তিনিও অপরাপর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে উর্ধ্বতনদের দৃষ্টিও কাড়েন। মূলত এই কাজের স্বকৃতিস্বরুপ তিনি আজ পুরস্কার পেতে যাচ্ছেন বলে এই কথা পুলিশের ভেতর থেকেই শোনা যাচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়- ডিসি খাইরুল আলম যে পুরস্কৃত হতে যাচ্ছেন এটা অনেকেরই অনুমান ছিল। কারণ সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ভুমিকা রেখে তিনি শীর্ষ পুলিশ কর্মকর্তাদের আস্থা অর্জনেও সফল হয়েছেন। এছাড়া প্রসংশাও কুড়িয়েছেন বেশ।

এদিকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেতে যাওয়ার খবরে ফুরফুরে মেজাজে রয়েছেন ডিসি খাইরুল আলম।

আগামী ৫ জানুয়ারি পুরস্কার গ্রহণ করতে তিনি রাজধানীতে থাকবেন। এবং এ জন্য সকল প্রস্তুতিও শেষ করেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন বরিশাল ডিসি ট্রাফিক খাইরুল বিশেষ মর্যাদা পেতে যাচ্ছেন

আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০