সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠি তথ্য অফিসের উদ্যোগে প্রচার অভিযান ও সবাইকে সতর্কবার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি পৌর শহরে বুধবার সকাল থেকে জনগণকে সচেতন করতে ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচার অভিযান চালানো হয়েছে। প্রচার অভিযানে বলা হয়েছে

সম্প্রতি সারাদেশে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়েছে। আপনারা সকলেই জানেন যে, ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। সাধারণতঃ বর্ষা মৌসুমে এ রোগটি ছড়িয়ে পড়ে। চলমান বর্ষা মৌসুমে ঝালকাঠিতেও এ রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোউন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করুন।
আসুন জেনে নেই ডেঙ্গু প্রতিরোধে করণীয়-
আপানার বাড়ির আশেপাশে অপরিষ্কার জায়গা বা আঙ্গিনা পরিষ্কার রাখুন।
আপনার বাসার ফুলের টব, এসি, ফ্রিজের নিচের অথবা আবদ্ধ যেকোন পানি পরিষ্কার করুন।
ঘরের আনাচে-কানাচে অন্ধকার জায়গায় মশানাশক ঔষধ বা স্প্রে ব্যবহার করুন।
দিনে বা রাতে যেকোন সময় ঘুমোতে মশারি ব্যবহার করুন।
ফুলহাতা জামা, প্যান্ট বা পায়জামা পরিধান করুন।
ডেঙ্গুজ্বরের লক্ষণ-
হঠাৎ ১০৪ ডিগ্রী জ্বর সাথে মাথা ব্যথা।
চোখে ব্যথা বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া।
মাংসপেশী ও হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া।
চামড়ায় লালচে ছোপ বা র‌্যাশ ওঠা।
বমি বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া ও খাওয়ায় অরুচি হওয়া।
ডেঙ্গুজ্বর হলে করণীয়-
অন্যান্য লক্ষণ না থাকলেও জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করান। মনে রাখবেন, আগামী ১ মাস সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
স্বাভাবিক খাবারের পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবার যেমন- স্যালাইন, ডাবেরপানি, ফলের রস, স্যুপ ইত্যাদি খাওয়ান।
রোগীকে সবসময় মশারির ভেতরে বিশ্রামে রাখুন।
ডেঙ্গু সনাক্ত হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠি তথ্য অফিসের উদ্যোগে প্রচার অভিযান ও সবাইকে সতর্কবার্তা

আপডেট সময় : ১১:১৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩